আজ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ভারী যন্ত্রের চাপে ভেঙে যাচ্ছে গ্রামের একমাত্র সড়ক

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:৪৮:২২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার ঝুটিতলা থেকে শাল্য যাওয়ার একমাত্র পাকা সড়কটি ভারী ভেকু (এক্সকাভেটর) মেশিন চলাচলের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে ফাটল, গর্ত ও দেবে যাওয়ার ঘটনায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত সড়ক সংস্কার এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সরেজমিনে দেখা যায়, কিছু ঘের ব্যবসায়ী নিজেদের ঘেরের বাঁধ নির্মাণ ও মাটি কাটার কাজে ব্যবহৃত লোহার চেইনযুক্ত ভেকু মেশিন ওই সড়ক দিয়ে পরিবহন করেন। ভারী যন্ত্রের চাপে পিচঢালা সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে। কোথাও কোথাও পিচ ও খোয়া উঠে বড় গর্তের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, ঝুটিতলা-শাল্য সড়কই পুরো এলাকার মানুষের যাতায়াতের একমাত্র পথ। প্রতিদিন শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ এই সড়ক ব্যবহার করেন। কয়েকজন ঘের মালিকের ব্যক্তিগত স্বার্থে ভারী যন্ত্র চলাচলের কারণে এখন পুরো এলাকার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, নিয়ম-নীতি উপেক্ষা করে ভারী ভেকু মেশিন সড়কে চলাচল করানো হলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। সড়কের বর্তমান অবস্থায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন চালক ও পথচারীরা। তারা দ্রুত সড়কটি সংস্কার এবং ক্ষতির জন্য দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

ভারী যন্ত্রের চাপে ভেঙে যাচ্ছে গ্রামের একমাত্র সড়ক

আপডেট সময়: ০৯:৪৮:২২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬