আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

মাটির নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মাথার খুলিসহ হাড়গোড় উদ্ধার, যুবক আটক

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:২৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
  • ৩২৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে মাটির নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার (২ মে) বেলা ১১ টার দিকে উপজেলার বিষ্ণুপুর এলাকা থেকে এ হাড়গোড় উদ্ধার করে কালিগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাজমুল হোসেন শিমুল (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামের রাশেদ গাজীর ছেলে।

কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে কয়েকজন শ্রমিক কাজ করতে যাওয়ার সময় বিষ্ণুপুর গ্রামের মনীষ দাস এর বসতভিটায় পোল্ট্রি খামারের বিষ্টা ফেলানোর স্থানে মানুষের মাথার খুলি দেখতে পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বরকে জানান। পরে খবর পেয়ে তার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যেয়ে মাটির নিচ থেকে মানবদেহের মাথাসহ বিভিন্ন হাড়গোড় উদ্ধার করেন। এছাড়াও সেখান থেকে একটি প্লাস্টিকের তৈরি বস্তার অংশবিশেষ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অনেক আগে ওই ব্যক্তিকে হত্যার পর বস্তায় ভরে লাশ মাটিতে পুঁতে রাখা হয়েছিল। ফরেনসিক টেস্টের পর বিস্তারিত জানা সম্ভব হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এ ঘটনায় থানার উপপরিদর্শক নকিব পান্নু অভিযান চালিয়ে নাজমুল হোসেন শিমুল নামে ইটভাটার এক শ্রমিককে আটক করেছেন। নাজমুল হোসেন শিমুলকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে বলে নিশ্চিত করেছেন তার শ্বশুর উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামের তসলিম হোসেন ছোট। এদিকে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে পার্শ্ববর্তী কুশুলিয়া ইউনিয়নের মনোহরপুর এলাকা থেকে জমাত আলীর ছেলে ইটভাটার সর্দার ইসমাইল হোসেন (৩৪) নিখোঁজ হন। এ ঘটনায় থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করা হয়। উদ্ধারকৃত হাড়গোড় নিখোঁজ ইসমাইল হোসেনের বলে মনে করছেন তার স্বজনরা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

মাটির নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মাথার খুলিসহ হাড়গোড় উদ্ধার, যুবক আটক

আপডেট সময়: ০২:২৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪