আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় রাসায়নিক দ্রব্যে পাকানো ৬ মেট্রিক টন গোবিন্দভোগ আম বিনষ্ট

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:৪০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
  • ৩৩৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো ৬ মেট্রিক টন গোবিন্দভোগ আম জব্দের পর গাড়ির চাকায় পিষে বিনষ্ট করেছেন ভ্রাম্যমাণ আদালত। দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার সোমবার বিকাল ৫টার দিকে সদর উপজেলার আলিপুর চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকানো ৬ মেট্রিক টন অপরিপক্ক আম একটি ট্রাকে করে দেবহাটা থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে।

এর প্রেক্ষিতে উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন ও উপ-সহকারী ইয়াসির আরাফাতকে সঙ্গে নিয়ে সদর উপজেলার আলিপুর চেকপোস্ট এলাকায় অবস্থান গ্রহণ করি। পরে সেখান থেকে আমের গাড়িটি জব্দে অভিযান পরিচালনা করি। পরে ট্রাক থেকে কৃত্রিমভাবে পাকানো ৬ মেট্রিক টন অপরিপক্ক আম জব্দ করা হয়, যার বাজার মূল্য আনুমানিক ৪ লাখ টাকা।

তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগে পালিয়ে যান অসাধু ব্যবসায়ী। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আমগুলো গাড়ির চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়। তিনি আরও বলেন, অধিক মুনাফা লাভের আশায় কিছু অসাধু ব্যবসায়ী অপরিপক্ষ আম পেড়ে কেমিক্যাল মিশিয়ে রং করার পর তা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করছে। এই অপরপেক্ষ আম কিনে ক্রেতারা প্রতারিত হচ্ছে
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাতক্ষীরায় রাসায়নিক দ্রব্যে পাকানো ৬ মেট্রিক টন গোবিন্দভোগ আম বিনষ্ট

আপডেট সময়: ১১:৪০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪