আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ঝিনাইদহে উপনির্বাচনে লড়বেন হিরো আলম

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:৩৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
  • ৩১৮ বার পড়া হয়েছে

হিরো আলম বলেন, আমি ঝিনাইদহ-১ আসনের লোকজনের সঙ্গে বলেছি, তারা আমাকে বলেছেন, তারা সবাই আমাকে চেনেন। আমি তাদের কাছে প্রিয় এবং পরিচিত মুখ। তারাও চান আমি এই নির্বাচনে অংশগ্রহণ করি। সেখানকার জনসাধারণ আরও বলেছেন, নির্বাচনে তারা সাহায্য-সহযোগিতা করবেন। আমি আমার প্রতি তাদের ভালোবাসা দেখে সেখানে উপনির্বাচনে অংশ নিতে রাজি হয়েছি। আমিও তাদের আশ্বাস দিয়েছি, তাদের পাশে সবসময় থাকব। তিনি বলেন, আমি সৎ এবং সাহসী মানুষ। সবাই চান আমি যেন সংসদ সদস্য হয়ে সবার কথা বলি। সবার পাশে থাকি। তাই ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে অংশগ্রহণ করব। সেইভাবে প্রস্তুতি চলছে আমার।

তিনি আরও বলেন, আমার এক বন্ধু কুমিল্লার একটি উপজেলা নির্বাচনে অংশ নিয়েছেন। আমি সেখানে প্রচার চালাতে যাচ্ছি। ওখান থেকে ফিরেই ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের মনোনয়নপত্র কিনব। উল্লেখ্য, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে আসনটি শূন্য হয়। গত ২৩ এপ্রিল নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ৫ জুন ভোটগ্রহণ হবে। রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ মে। মনোনয়নপত্র বাছাই ৯ মে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৬ মে। ১৭ মে প্রতীক বরাদ্দ। ব্যালট পেপারে হবে এ নির্বাচন।

এর আগে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন হিরো আলম। তারপর চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশগ্রহণ করেন। এই আসনটি রাজধানীর গুলশান, বনানী, ভাষানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত। তবে কোনো নির্বাচনেই তিনি জিততে পারেননি। এদিকে ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১১ জন। এ থেকে দলটির আয় হয়েছে সাড়ে ৫ লাখ টাকা।

শনিবার (২৭ এপ্রিল) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। এদিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নজরুল ইসলাম, সাইদুল করিম মিন্টু, মোস্তাফিজুর রহমান মোস্তাক, জাহাঙ্গীর আলম, সেলিনা পারভীন, রেজাউল ইসলাম, সাইদুর রহমান, পারভেজ জামান, নায়েব আলী জোয়াদ্দার, কাজী আশরাফুল আজম প্রমুখ। মনোনয়ন বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম আজ সোমবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। মনোনয়নপ্রত্যাশীরা নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

ঝিনাইদহে উপনির্বাচনে লড়বেন হিরো আলম

আপডেট সময়: ১১:৩৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪