আজ বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরার উপকূলে মাংস এখন বিলাসিতা, পুষ্টিহীনতার ঝুঁকিতে প্রান্তিক মানুষ Logo ভারত থেকে ৯১ বাংলাদেশি জেলে ও ৪ ট্রলার দেশে ফিরল Logo শার্শায় আওয়ামী লীগ নেতা টিংকু গ্রেপ্তার, হত্যাসহ ৪ মামলার আসামি Logo ১৪০টির বেশি দেশে ওষুধ রপ্তানি করছে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী Logo ব্যাংক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে: বাংলাদেশ ব্যাংকের গভর্নর Logo দীর্ঘ বিরতি কাটিয়ে ফিরছেন আফসান আরা বিন্দু, আসছে ‘হেডলাইন’ Logo ত্রাণ বরাদ্দে বৈষম্যের অভিযোগ, সংসদে প্রশ্ন বিরোধী দলের এমপির Logo ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের, ফের হামলায় ‘কঠোর জবাব’-এর হুঁশিয়ারি Logo প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের দীর্ঘ লাইন Logo তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

স্কুল ভবনে শিক্ষকের বসবাস; আশাশুনির সহকারী শিক্ষা কর্মকর্তাকে শোকজ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৬:৩০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৪৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন বাসগৃহ হিসেবে ব্যবহারের ঘটনায় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে কৈফিয়ত তলব করা হয়েছে। আশাশুনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, দরগাহপুর ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশেকুজ্জামান গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ থেকে দায়িত্ব পালন করলেও তাঁর ক্লাস্টারের গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেননি। একই সঙ্গে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ের ভবন বাসগৃহ হিসেবে ব্যবহার করলেও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেননি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেননি।
এ অবস্থায় অনিয়ম, অব্যবস্থাপনা ও দায়িত্বে অবহেলার অভিযোগে তাঁর কাছে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। পত্র প্রাপ্তির তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মন স্বাক্ষরিত নোটিশে বলা হয়, সন্তোষজনক জবাব না পেলে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমীন বলেন, কোনো সরকারি বিদ্যালয়ের ভবন ব্যক্তিগত বাসস্থানের জন্য ব্যবহার করার সুযোগ নেই। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার উপকূলে মাংস এখন বিলাসিতা, পুষ্টিহীনতার ঝুঁকিতে প্রান্তিক মানুষ

স্কুল ভবনে শিক্ষকের বসবাস; আশাশুনির সহকারী শিক্ষা কর্মকর্তাকে শোকজ

আপডেট সময়: ০৬:৩০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬