আজ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ফরিদপুরের মধুখালীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:৩৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে

ফরিদপুরের মধুখালীর বালিয়াকান্দি পঞ্চপল্লীর কালীমন্দিরে আগুনকে কেন্দ্র করে শ্রমিকদের পিটিয়ে হত্যার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) বিজিবির সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ‘আজ সকাল ৯টা থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য ফরিদপুর জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের সঙ্গে ফরিদপুর সদরসহ মধুখালী উপজেলার বালিয়াকান্দি পঞ্চপল্লীর কাছে এবং বাঘাটবাজার এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে সমন্বয় করে টহল পরিচালনা করছে।

বিজিবির এ কর্মকর্তা বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ম্যাজিস্ট্রেটসহ যৌথ বাহিনীর সঙ্গে বিজিবির টহলের পাশাপাশি গ্রাম পুলিশ অবস্থান করছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরের মধুখালীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট সময়: ১২:৩৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪