আজ বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

রবিউল বাশারের হোয়াটসঅ্যাপ হ্যাক, সতর্ক থাকার আহ্বান

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১১:৩৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশারের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে অ্যাকাউন্টটি হ্যাকারের কবলে পড়ে বলে নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, অ্যাকাউন্টটি হ্যাক করার পর একটি প্রতারক চক্র এমপির কন্টাক্ট লিস্টে থাকা বিভিন্ন ব্যক্তির কাছে মেসেজ পাঠিয়ে জরুরি প্রয়োজনের কথা বলে মোটা অঙ্কের টাকা দাবি করছে। বিষয়টি জানাজানি হওয়ার পর জনমনে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মুহাদ্দিস রবিউল বাশার দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছেন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে তিনি তার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণ, শুভাকাঙ্ক্ষী ও পরিচিত মহলের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। একটি প্রতারক চক্র আমার পরিচয় ব্যবহার করে বিভিন্ন মানুষের কাছে টাকা চাচ্ছে। আমি সবাইকে অনুরোধ করছি, ওই অ্যাকাউন্ট থেকে কোনো মেসেজ পেলে বিভ্রান্ত হবেন না এবং কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না।” ইতিমধ্যে বিষয়টি নিয়ে আইনি ও কারিগরি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। হ্যাকারদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। কোনো ধরনের প্রতারণা এড়াতে সকলকে ডিজিটাল যোগাযোগে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

অ্যামেচার ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন’র সাধারণ সভা ও ইফতার মাহফিল

রবিউল বাশারের হোয়াটসঅ্যাপ হ্যাক, সতর্ক থাকার আহ্বান

আপডেট সময়: ১১:৩৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬