আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কলারোয়ায় তৃতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৫:০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
  • ৩৩৪ বার পড়া হয়েছে

কলারোয়ায় ৩য় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে । সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দেশব্যাপী এ মেলার উদ্বোধন ঘোষণার পরে কলারোয়ায় শান্তির প্রতীক কবুতর উড়িয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়সহ অতিথিবৃন্দ।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল ) সকাল থেকে সারা দেশের ন্যায় কলারোয়া উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে খামারিরা তাদের গৃহপালিত ও শখের পশু-পাখি প্রদর্শনীর জন্য নিয়ে আসেন উপজেলা প্রাণিসম্পদ মেলার স্টলে। এবারের প্রতিপাদ্য ‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’। মেলা ঘুরে দেখা যায়, খামারিরা তাদের পোষা সবথেকে সুন্দর ও সুস্থ গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, কবুতরসহ বিভিন্ন জাতের গবাদি পশু স্টলগুলোতে প্রদর্শন করছেন। এই মেলায় গাভী পালন প্রদর্শন করে প্রথম পুরস্কার ৫ হাজার টাকা পেয়েছেন কলারোয়ার তুলসীডাঙ্গা এলাকার গাভী পালনকারী আমিরুল ইসলাম। মোট পাঁচটি ক্যাটাগরিতে মেলায় ৫০টি স্টলে অংশগ্রহণকারী ৬৮ জন খামারিদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেছে উপজেলা প্রাণিসম্পদ কর্তৃপক্ষ। পাঁচ ক্যাটাগরির মধ্যে গাভী তিনটি, বকনা তিনটি, ছাগল ও ভেড়া চারটি, হাঁস ও মুরগি তিনটি, সৌখিন প্রাণী বা পাখি তিনটি।
কলারোয়া উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, প্রাণিসম্পদ দপ্তর খুলনা বিভাগীয় ইপিডোমিয়োলজিস্ট ডাঃ নজরুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা ভেটেনারি সার্জন ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সুদাম নন্দী, এলডিডিপি প্রকল্পের প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ জাহিদ হোসেন, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মাজিবুর রহমান, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম ওয়াদুদ প্রমুখ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

কলারোয়ায় তৃতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা

আপডেট সময়: ০৫:০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪