আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবিতে শ্যামনগরে ধর্মঘট

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৪:৫৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
  • ৩৩৯ বার পড়া হয়েছে

জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরের জলবায়ু ধর্মঘট পালিত হয়েছে। এ সময় জলবায়ু খাতে আর্থিক বিনিয়োগের দাবি জানায় তরুণরা। শুক্রবার (১৯ এপ্রিল) শ্যামনগর প্রেস ক্লাবের সামনে উপকূলীয় যুব সংগঠন কোস্টাল ইয়ূথ নেটওয়ার্ক, জনকল্যান সংস্থা, নির্ভয় ফাউন্ডেশন যৌথভাবে এই জলবায়ু ধর্মঘটের আয়োজন করে । ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে জীবাশ্ম জ্বালানীতে বিনয়োগ বন্ধ ও এর পরিবর্তে টেকসই প্রকল্প এবং নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করার দাবিতে জলবায়ু ধর্মঘটে অংশ নেয় জনকল্যান সংস্থা, নির্ভয় ফাউন্ডেশন ও কোস্টাল ইয়ুথ নেটওয়ার্কের তরুণ জলবায়ু কর্মীরা।

এসময় জলবায়ু সুরক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ, নবায়নযোগ্য শক্তির সম্প্রসারণ ও টেকসই কৃষিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানায় তরুণ জলবায়ু আন্দোলনকারীরা। তরুণরা তাদের বক্তব্যে বলেন, পুঁজিবাদী মানসিকতা নিয়ে সর্বোচ্চ গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী উন্নত দেশগুলো জীবাশ্ম জ্বালানিতে অর্থায়নের মাধ্যমে জলবায়ু সংকট সৃষ্টি করছে যা পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। যেখানে মানুষের চেয়ে মুনাফাই মুখ্য। এই অবস্থায় জীবাশ্ম জ্বালানির পরিবর্তে টেকসই প্রকল্প এবং নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে বিনিয়োগের আহ্বান এসেছে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে।

এই শান্তিপূর্ণ ধর্মঘটের মধ্য দিয়ে তরুণ জলবায়ু কর্মীরা স্লোগান, প্ল্যাকার্ড, পোস্টার প্রদর্শনের মধ্য দিয়ে জলবায়ু সুবিচারের দাবি জানান। তরুণ জলবায়ু কর্মী ও যুব সংগঠক কোস্টাল ইয়ূথ নেটওয়ার্ক সাধারণ সম্পাদক আলতাপ হোসেন বলেন, জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ করা এবং নবায়নযোগ্য শক্তি ও জলবায়ু সহনশীল টেকসই কৃষি চর্চায় বিনিয়োগ বৃদ্ধির দাবিতে সমগ্র পৃথিবীর তরুণ জলবায়ু কর্মীরা আজ আওয়াজ তুলেছে। আমরা তরুণরা এমন এক পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে কোন মানুষ নিজের স্বার্থের জন্য পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দিবে না।

এছাড়াও বক্তারা বলেন, সাতক্ষীরার উপকূলীয় মানুষের জলবায়ু সুবিচারের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। বিশেষ করে সুপেয় পানির বানিজ্যিকিকরণ বন্ধ ও সরকারি সেবায় সুপেয় পানি নিশ্চিত করার জন্য অর্থায়ন করলে উপকূলবাসী জলুবায়ুর ক্ষতি মোকাবেলায় সক্ষম হবে। নির্ভয় ফাউন্ডেশন, জনকল্যান সংস্থা ও কোস্টাল ইয়ুথ নেটওয়ার্কের পাশাপাশি এদিন সারা বিশ্বের তরুণরা জলবায়ু সুবিচার ও জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবিতে ধর্মঘট পালন করেছে। উল্লেখ্য সংগঠন দুটি বাংলাদেশে জলবায়ু সুবিচার নিশ্চিতের দাবিতে দীর্ঘদিন কাজ করে যাচ্ছে। বিশেষ করে উপকূলীয় মানুষের অধিকার আদায় ও তাদের জলবায়ু ন্যায্যতা নিশ্চত করার লক্ষ্যে তাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবিতে শ্যামনগরে ধর্মঘট

আপডেট সময়: ০৪:৫৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪