আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:৫৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
  • ৩৪০ বার পড়া হয়েছে

প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশম প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ১১ টায় জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণীর সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় সারা দেশের ন্যায় প্রাণিসম্পদ প্রদর্শনীর ভার্চুয়াল শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শোয়াইব আহমেদ’র সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু। এর আগে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের স্টল পরিদর্শন করেন , জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম মাহবুবুর রহমান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুস সাকিব প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত, মৎস্য বীজ ও উৎপাদন সাতক্ষীরা সদরের খামার ব্যবস্থাপক মো. মাহমুদুল হাসান, সদর উপজেলা কৃষি অফিসার মো. মনির হোসেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মো. আবু তাহের, সদর সংসদ সদস্যের এপিএস নাজমুল হোসেন প্রমুখ। মেলায় ভেটেরিনারি ঔষধ, গরু, মাছ ও মুরগীর খাদ্য, দুম্বা, তোতাপুরী পাঠা, ডার্মি কম্পোস্ট সার, আদর্শ দেশী মুরগীর খামার, সিলভার কোচিং মোরগ/ হাঁস, গাড়ল, ভেড়া, বিদেশী কুকুর, প্রাণি পুষ্টির উন্নয়নে উন্নত জাঁতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পসহ খামারিদের ৩৫টি স্টল স্থান পায়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ,সদর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শেখ আসিফ রায়হান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাতক্ষীরায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন

আপডেট সময়: ০২:৫৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪