আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আশাশুনি উপজেলা চেয়ারম্যান পদে টাকা জমা দিলেন রাজ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:৩৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
  • ৩৩৫ বার পড়া হয়েছে

আগামী একুশে মে দ্বিতীয় দফায় সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইতোমধ্যে ব্যাপক গণসংযোগ শেষ করে মনোনয়ন সংগ্রহের কাজে নেমেছেন প্রার্থীরা। এরই অংশ হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মনোনয়নের জন্য টাকা জমা দিলেন আলহাজ্ব গাউসুল হোসেন রাজ। রোববার (২১ এপ্রিল) মনোনয়ন জমা দানের শেষ দিন থাকলেও তিনি বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে আশাশুনির জনতা ব্যাংক শাখায় নির্বাচনী ট্রেজারি চালানের টাকা জমা দিয়েছেন। এ সময় তার সঙ্গে তার পিতা আলহাজ গনি সরদার ও পরিবারের সদস্যসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একই দিনে তিনি অনলাইনে মনোনয়ন দাখিল করবেন বলেও জানা গেছে।

মনোনয়নের টাকা জমা প্রদান শেষে ব্যাংক থেকে বেরিয়ে তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বলেন, সরকার যেহেতু একটা সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন করতে বদ্ধপরিকর সেহেতু আমি বিশ্বাস করি জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে। এ সময় তিনি আরো বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জয়লাভ করলে আমি একটি জবাবদিহিতামূলক উপজেলা গড়তে চাই। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে যা যা করা দরকার তিনি করবেন বলেও আশা প্রকাশ করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

আশাশুনি উপজেলা চেয়ারম্যান পদে টাকা জমা দিলেন রাজ

আপডেট সময়: ০২:৩৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪