আজ শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় যুবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান—প্রভাষক ওমর ফারুক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:৫৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

Oplus_131072

সাতক্ষীরা: আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে যুবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক। তিনি মঙ্গলবার (১৩ জানুয়ারি) সাতক্ষীরা আল-আমীন ট্রাস্ট কনফারেন্স রুমে সদর উপজেলা যুব ক্রীড়া বিভাগের আয়োজিত বৈঠকে এসব কথা বলেন। যুব বিভাগের আমীর মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রভাষক ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রুহুল আমীন। প্রধান বক্তা সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ মোশারফ হোসেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে যুবকদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা জামায়াতের কর্মপরিষদ মোঃ আনিছুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দও যুবকদের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনী কাজে সম্পৃক্ত থাকার নির্দেশনা প্রদান করেন। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুব বিভাগের সভাপতি ও সেক্রেটারীবৃন্দ বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং আগামীর কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আশরাফুল আলম বুলু।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

সাতক্ষীরায় যুবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান—প্রভাষক ওমর ফারুক

আপডেট সময়: ০৮:৫৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬