আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কলকাতা থেকে আসা বাসে দুর্বৃত্তের হামলা, ভারতীয় নাগরিক আহত

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:৪৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
  • ৩৪২ বার পড়া হয়েছে

কলকাতা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের ঢাকাগামী একটি বাসে হামলা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৯টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের বাঘারপাড়া ধলগায় এ ঘটনা ঘটে। এতে বাসে থাকা এক ভারতীয় নাগরিক আহত হন। ডি এন চ্যাটার্জি নামের ওই যাত্রী কলকাতার অ্যাসোসিয়েট বিল্ডার্স করপোরেশন লিমিটেডের (এবিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা বলে জানা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, শ্যামলী পরিবহনের ঢাকা-কলকাতা রুটের একটি বাস কলকাতা থেকে ঢাকায় ফিরছিল। পথিমধ্যে যশোর-নড়াইল মহাসড়কের ধলগায় পৌঁছালে দুর্বৃত্তরা ইট মেরে গাড়ির গ্লাস ভেঙে ফেলে। এ সময় গাড়ির ভাঙা কাঁচের আঘাতে কয়েকজন যাত্রী আহত হন।

বাঘারপাড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, দুবৃর্ত্তরা ইট বা পাথর মেরে শ্যামলী পরিবহনের একটি কাঁচ ভেঙে দিয়েছে। তবে ঘটনার পর বাসটি সেখানে থামেনি। ফলে বিস্তারিত জানা যায়নি। তিনি আরও বলেন, থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। মানসিক ভারসাম্যহীনরা এমন ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করেন তিনি।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন বলেন, গাড়িতে বাইরে থেকে ইট ছোঁড়ার ঘটনা ঘটেছে। এটি নাশকতা কি না, তা এখনও নিশ্চিত নই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে জানতে শ্যামলী পরিবহনের ওয়েবসাইটে দেওয়া প্রধান অফিসের তিনটি মোবাইল নম্বরে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এমনকি শ্যামলী পরিবহনের যশোর ও নড়াইল কাউন্টারের লোকজনও এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

কলকাতা থেকে আসা বাসে দুর্বৃত্তের হামলা, ভারতীয় নাগরিক আহত

আপডেট সময়: ০৩:৪৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪