আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

হঠাৎ তিন দিন বন্ধের ঘোষণা দিল বুড়িমারী স্থলবন্দর

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
  • ৩৩৬ বার পড়া হয়েছে

ভারতের জলপাইগুড়িতে লোকসভা নির্বাচন উপলক্ষে হঠাৎ তিন দিনের আমদানি-রপ্তানি ও দুই দেশের মানুষের যাতায়াতে বন্ধ ঘোষণা করেছে ভারতীয় কর্তৃপক্ষ। বুধবার (১৭ এপ্রিল) সকাল ৯টা থেকে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি ও দুই দেশের স্থলবন্দরের পুলিশ অভিবাসন চৌকি দিয়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল বন্ধ করে দেয়। বুড়িমারী স্থলবন্দর সূত্রে জানা গেছে, ভারতের ১৮তম লোকসভা নির্বাচন আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হবে। বিভিন্ন রাজ্যে সাত দফায় পার্লামেন্টের নিম্নকক্ষের ৫৪৩টি আসনে এ নির্বাচন হবে। তাই বুড়িমারী স্থলবন্দরে ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত তিন দিন আমদানি-রপ্তানি ও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী চলাচল বন্ধ রাখা হয়। আগামী ২০ এপ্রিল থেকে এ পথে যথারীতি দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা চলাচল করতে পারবেন।

পাসপোর্টধারী এক যাত্রী রফিকুল ইসলাম বলেন, আমি গাইবান্ধা থেকে এসেছি। ভারতে যাব চিকিৎসার জন্য। আমার টিকিট কাটা রয়েছে। এখানে এসে শুনি যে ভোটের কারণে ইমিগ্রেশন বন্ধ। আমার শরীর ফুলে যাচ্ছে। আমার অনেক সমস্যা হচ্ছে। এ মুহূর্তে কোথায় যাব আমি। রংপুর থেকে আসা পাসপোর্টধারী যাত্রী স্টালিন বলেন, আমি ভারতের কলকাতায় যাব চিকিৎসার জন্য। আমার মতো আরও অনেকে এসেছে যারা ভারতে যাবে চিকিৎসার জন্য। আমরা জানি না, যেতে পারব কি না। আমারা যে টিকিট কেটেছি আমাদের সেই টিকিটের কী হবে? আমি যে ডাক্তারের অ্যাপয়েনমেন্ট নিয়েছি এর কী হবে? বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের এসআই আহসান হাবিব সরকার পলাশ বলেন, হঠাৎ করে আজ সকাল ৯টায় আমাকে হোয়াটস অ্যাপের মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশনের পক্ষ থেকে জানিয়েছে, ভারতের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় কর্তৃপক্ষ তিন দিন বন্ধ ঘোষণা করে। আগামী ২০ এপ্রিল সকাল ৯টা থেকে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা অবাধে চলাচল করতে পারবেন।

এ বিষয়ে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের (কাস্টমস) সহকারী কমিশনার নাজমুল হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনো লিখিত চিঠি পাইনি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

হঠাৎ তিন দিন বন্ধের ঘোষণা দিল বুড়িমারী স্থলবন্দর

আপডেট সময়: ১২:০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪