আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় বিভিন্ন আয়োজনে বাংলা নববর্ষ পালিত

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৪:৪২:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪
  • ৩২৯ বার পড়া হয়েছে

উৎসবমুখর পরিবেশে বাঙালির চিরায়ত ঐতিহ্য তুলে ধরে নানা আয়োজনে পালিত হচ্ছে বাঙালির লোকজ ঐতিহ্য বহনকারী সাংস্কৃতিক উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩১। রোববার (১৪ এপ্রিল) সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে সকাল ৮টায় কালেক্টরেট পার্কে জাতীয় সংগীত ও বৈশাখের গান এসো হে বৈশাখ এসো এসো গানের মধ্যে দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়।

প্রধান অতিথি হিসেবে ৩ দিনব্যাপী বৈশাখী মেলার ও বৈশাখী মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. মতিউর রহমান সিদ্দিকী। এ সময় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয় এবং সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরা উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আতিকুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত কোহিনুর ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক এস এম আব্দুল্লাহ আল-মামুন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাজান আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, এনডিসি শাহ নেওয়াজ তানভীর, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, ডিআইও-১ ইয়াসিন আলম চৌধুরী, সহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বৈশাখী মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাঙালিয়ানা সাজ ও হারিয়ে যাওয়া গ্রামীণ লোকজ ঐতিহ্য নিয়ে অংশ নেন এবং শহিদ আব্দুর রাজ্জাক পার্কে ৩ দিনব্যাপী এই বৈশাখি মেলা চলবে। নববর্ষ ১৪৩১ উদযাপন প্রকাশনার মোরক উন্মোচন করেন অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাতক্ষীরায় বিভিন্ন আয়োজনে বাংলা নববর্ষ পালিত

আপডেট সময়: ০৪:৪২:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪