আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন ছাত্রলীগ নেতা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:৩১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪
  • ৩২০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়েছেন রোমান খান নামের ছাত্রলীগের এক নেতা। আজ রবিবার থানায় এমন অভিযোগ করেন ওই নারীর শ্বশুর দেলোয়ার শিকদার। অভিযুক্ত রোমান খান মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ও বহুরিয়া গ্রামের বাসিন্দা। ওই নারী একই ইউনিয়নের বুধীরপাড়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রী। তাদের সংসারে ১৯ মাসের এক ছেলে রয়েছে। মাকে ছাড়া শিশু অসুস্থ হয়ে পড়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

জানা গেছে, ৮-৯ বছর আগে সখীপুর উপজেলার ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের পর স্বামী সিঙ্গাপুর চলে যান। দুই বছর পরপর স্বামী বাড়ি আসেন। এরই মধ্যে ওই নারীর সঙ্গে বহুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রোমান খানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর মাঝে গত মার্চে ছুটিতে বাড়ি আসেন স্বামী এবং দ্বিতীয় রোজায় সিঙ্গাপুর চলে যান। থানায় অভিযোগে বলা হয়, গতকাল শনিবার সকালে চম্পা বেগম তার ১৯ মাসের ছেলেকে বাসায় রেখে প্রেমিক রোমান খানের সঙ্গে পালিয়ে যান। এ সময় তার বাবা ও স্বামীর দেওয়া ৮-৯ ভরি স্বর্ণালংকার এবং আত্মীয়-স্বজনের কাছ থেকে ১ লাখ ১৫ হাজার টাকা ধার নিয়ে যান। এ ঘটনার পর তার শ্বশুর মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

ওই নারীর শ্বশুর বলেন, ‘সংসারে সচ্ছলতা আনতে আমার ছেলে সিঙ্গাপুরে প্রবাস জীবন কাটাচ্ছেন। গত মাসে ছেলে বাড়ি এসেছিল। ছেলের দেওয়া টাকা, স্বর্ণালংকার এবং আত্মীয়দের কাছ থেকেও টাকা ধার নিয়ে পালিয়ে গেছে ছেলের স্ত্রী। এখন ছোট নাতিকে নিয়ে বিপাকে পড়েছি। সে অসুস্থ হয়ে পড়েছে।’ রোমান খানের বাবা আওলাদ খান বলেন, ‘ছেলেকে পাওয়া যাচ্ছে না। শুনেছি কী ঘটনা যেন সে ঘটিয়েছে।’ এ কথা শেষে ব্যস্ত আছেন বলেই সংযোগ বিচ্ছন্ন করে দেন। রোমান খানের চাচাতো ভাই বলেন, ‘বয়স কম। না বুঝে এমন কাজ করেছে। আমরা সমাধান করার চেষ্টা করছি।’

বহুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য গোপাল শিকদার বলেন, ‘টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়েছেন প্রবাসীর স্ত্রী।’ মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন ছাত্রলীগ নেতা

আপডেট সময়: ০২:৩১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪