আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

পদ্মায় গোসল করতে নেমে ২ শিশু নিখোঁজ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:২৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪
  • ৩১৪ বার পড়া হয়েছে

রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। বিয়ের দাওয়াতে এসে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে পদ্মানদীর মানিকচর থেকে ওই দুই শিশু নিখোঁজ হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক আক্তার হামিদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিখোঁজ শিশুর মধ্যে একজন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাংলাবাজার চর এলাকার বাসিন্দা আবুল কাশেম মণ্ডলের মেয়ে জান্নাত খাতুন (৮) অপরজন চুয়াডাঙ্গার জীবননগর পাটগ্রামের মনির হোসেনের মেয়ে ঝিলিক খাতুন (১২)। তারা পরস্পর ফুপাতো মামাতো বোন।

জানা গেছে, মানিকচর গ্রামের আবদুল মান্নানের মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ঈদের পর দিন পরিবারের সদস্যদের সঙ্গে আসে ওই দুই শিশু। আজ দুপুরে নদীতে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়। এরপর স্বজনরা অনেক খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক আক্তার হামিদ খান জানান, এটি সীমান্তবর্তী দুর্গম চর এলাকা। ইতোমধ্যে রাজশাহী ফায়ার সার্ভিস ইউনিটের ডুবুরি দল নিখোঁজ শিশুদের সন্ধানে কাজ করছেন। তাদের সন্ধান না পাওয়া পর্যন্ত এই উদ্ধার অভিযান অব্যাহত রাখা হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

পদ্মায় গোসল করতে নেমে ২ শিশু নিখোঁজ

আপডেট সময়: ০২:২৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪