আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

অনার্স-মাস্টার্স শিক্ষকদের দ্রুত এমপিওভুক্তির দাবিতে মতবিনিময়

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৬:১৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে দেশের ৩৫০০ অনার্স-মাস্টার্স শিক্ষকের দ্রুত এমপিওভুক্তি বাস্তবায়নের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় সাতক্ষীরা সিটি কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আমিনুর রহমান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নেকবর হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সন্দীপ কুমার দাস, এবং জেলা শাখার সিনিয়র সহসভাপতি তোফায়েল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ও সিটি কলেজের প্রভাষক পবিত্র কুমার মণ্ডল। সভা শুরুর আগে প্রভাষক মো. মাসুম বিল্লাহর অকাল মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি ছিলেন ফেডারেশনের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা দিবা–নৈশ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক। এসময় তাঁর পরিবারের হাতে ২০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। বক্তারা মরহুম মাসুম বিল্লাহর কর্মজীবন, শিক্ষা ও সমাজসেবায় অবদানের কথা স্মরণ করে গভীর শোক প্রকাশ করেন। তাঁরা বলেন, “মাসুম বিল্লাহ ছিলেন সৎ, নিষ্ঠাবান ও আদর্শ শিক্ষক। শিক্ষক সমাজের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ছিল অনন্য। তাঁর মৃত্যু শিক্ষক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।” অনুষ্ঠানের শেষে তাঁর আত্মার মাগফিরাত ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

অনার্স-মাস্টার্স শিক্ষকদের দ্রুত এমপিওভুক্তির দাবিতে মতবিনিময়

আপডেট সময়: ০৬:১৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫