আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েলের মন্ত্রিসভা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:৫৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে অবস্থিত গাজা সিটি দখলে নেওয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাব অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীর কার্যালয় এ পরিকল্পনা বা প্রস্তাব অনুমোদন করার বিষয় প্রকাশ্যে নিশ্চিত করেনি। তবে ইসরায়েলের এ উদ্যোগ হবে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির পদক্ষেপ। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস প্রথম এ খবর জানায় আজ শুক্রবার।

অ্যাক্সিওসের প্রতিবেদনে সাংবাদিক বারাক রাভিদ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, ‘রাজনৈতিক–নিরাপত্তা মন্ত্রিসভা হামাসকে পরাজিত করার প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুমোদন করেছে। ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটি দখলের প্রস্তুতি নেবে এবং একই সঙ্গে যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা সাধারণ ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তার ব্যবস্থা করবে।’

গাজায় ইসরায়েলের বিমান হামলার পর কুন্ডলি পাকিয়ে ধোঁয়া উঠছে। ৭ আগস্ট ২০২৫
গাজায় ইসরায়েলের বিমান হামলার পর কুন্ডলি পাকিয়ে ধোঁয়া উঠছে। ৭ আগস্ট ২০২৫ছবি: রয়টার্স

নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে রাভিদ আরও জানিয়েছেন, ইসরায়েলের লক্ষ্য হলো, আগামী ৭ অক্টোবরের মধ্যে গাজা সিটির সব ফিলিস্তিনি সাধারণ মানুষকে কেন্দ্রীয় শরণার্থী শিবির ও অন্যান্য এলাকায় সরিয়ে নেওয়া।

চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলি গণমাধ্যমে খবর আসে যে, নেতানিয়াহু খুব শিগগিরই গাজা উপত্যকার পুরোটা দখলের পরিকল্পনা ঘোষণা করবেন। সোমবার ইসরায়েলের চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়, ‘গাজা দখলের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে।’

সাংবাদিক রাভিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘গাজা সিটিতে থেকে যাওয়া হামাস যোদ্ধাদের ওপর অবরোধ চাপানো হবে এবং একই সময় সেখানে স্থল অভিযান চালানো হবে।’

ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরার সংবাদদাতা শিহাব রাত্তানসি বলেছেন, গাজা দখলের ইসরায়েলের পদক্ষেপের ইঙ্গিত কয়েক দিন ধরেই পাওয়া যাচ্ছিল।

‘ডোনাল্ড ট্রাম্প প্রায় সবুজ সংকেতই দিয়ে দিয়েছেন, নেতানিয়াহু যা করতে চান। তিনি (ট্রাম্প) বলেছেন, বিষয়টি ইসরায়েলিদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে,’ বলেন রাত্তানসি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েলের মন্ত্রিসভা

আপডেট সময়: ০৩:৫৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫