আজ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই Logo জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ স্কোয়াডে পরিবর্তন Logo “হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি Logo আগরদাঁড়ি ইউনিয়নে তিন মরহুমের একসঙ্গে জানাজা, শোকের ছায়া নেমে আসে এলাকায় Logo পশুর হাটে নিরাপত্তা জোরদার: সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা Logo কলারোয়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক কর্মশালা Logo ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন Logo সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন Logo সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রিসোর্স পুল’ গঠনের নির্দেশ Logo আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস, ঈদের আগে দেশে ফেরার আশা পরিবারের
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আশাশুনিতে এসএসসি কেন্দ্র পরিদর্শনে শিক্ষা বোর্ডের প্রতিনিধি

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:১৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

আসন্ন এসএসসি পরীক্ষা উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক তৌহিদুজ্জামান। বুধবার (১ এপ্রিল) তিনি উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন এবং কেন্দ্র সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। উপজেলার বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক তৌহিদুজ্জামান। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক বাবলুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আসাদুজ্জামান বাবলু। সভায় কেন্দ্রের আওতাভুক্ত বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তাঁদের মধ্যে ছিলেন প্রধান শিক্ষক সুশান্ত কুমার মণ্ডল, মহিউদ্দীন, খায়রুল ইসলাম, তরুণ কান্তি সানা, মমতাজ হেলেন, সুব্রত কুমার মণ্ডল, দেবব্রত কুমার মণ্ডল, সাবেক ইউপি সদস্য হাফেজ রুহুল আমিন, জমিদাতা পরিবারের সদস্য শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম সানা, উজ্জ্বল সানা, সাংবাদিক জি এম আল ফারুকসহ কলেজের শিক্ষকবৃন্দ। কলেজ পরিদর্শক তাঁর বক্তব্যে বলেন, মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে হবে। এ জন্য পরীক্ষা কক্ষসহ প্রয়োজনীয় স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এছাড়া তিনি উপজেলার অন্যান্য পরীক্ষা কেন্দ্রও পরিদর্শন করে পৃথকভাবে মতবিনিময় সভায় অংশ নেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই

আশাশুনিতে এসএসসি কেন্দ্র পরিদর্শনে শিক্ষা বোর্ডের প্রতিনিধি

আপডেট সময়: ১১:১৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬