আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:৪২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি ইসমাইল গাজী (৪১) বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল গাজী রাতে ছোট স্ত্রী নাজমা খাতুনের সঙ্গে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় নাজমা ধারালো বটি দিয়ে তার গোপনাঙ্গ কর্তন করেন। এ সময় স্বামীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকির হোসেন জানান, আহতের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, অভিযুক্ত নাজমা খাতুন নিজেই স্বামীকে হাসপাতালে নিয়ে আসেন। পরে স্থানীয়রা তাকে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

স্থানীয়দের বরাতে জানা যায়, ইসমাইল গাজীর একাধিক বিবাহ রয়েছে। তার প্রথম স্ত্রী সন্তানদের নিয়ে কৈখালী এলাকায় বসবাস করেন। কয়েক দিন আগে প্রথম স্ত্রী বাড়িতে আসাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ শুরু হয়। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান জানান, অভিযুক্তকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

আপডেট সময়: ০৯:৪২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬