আজ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই Logo জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ স্কোয়াডে পরিবর্তন Logo “হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি Logo আগরদাঁড়ি ইউনিয়নে তিন মরহুমের একসঙ্গে জানাজা, শোকের ছায়া নেমে আসে এলাকায় Logo পশুর হাটে নিরাপত্তা জোরদার: সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা Logo কলারোয়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক কর্মশালা Logo ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন Logo সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন Logo সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রিসোর্স পুল’ গঠনের নির্দেশ Logo আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস, ঈদের আগে দেশে ফেরার আশা পরিবারের
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৪:১৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে সাতক্ষীরা শহরজুড়ে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। সকাল ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট পার্কে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং রবীন্দ্রনাথ ঠাকুর-এর গান ‘এসো হে বৈশাখ’ গাওয়ার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফরোজা আখতার। তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও ঐক্যের প্রতীক।

অনুষ্ঠানে পুলিশ সুপার আরেফিন জুয়েল, সিভিল সার্জন আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আব্দুর রউফ সহ প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর কালেক্টরেট পার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণ ছিল। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় শিল্পীরা গান, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশন করেন।

একই স্থানে সকাল ৯টায় সাত দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। মেলায় প্রায় ৫০টি স্টলে হস্তশিল্প, নকশিকাঁথা, মাটির সামগ্রী ও দেশীয় খাবার বিক্রি হচ্ছে। আয়োজকদের মতে, এই মেলা স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। বিকেলে পার্ক প্রাঙ্গণে লাঠিখেলা ও ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতার আয়োজন রয়েছে। সকাল থেকেই শহরের বিভিন্ন সড়কে মানুষের ভিড় দেখা যায়। বৈশাখী পোশাকে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে বের হন অনেকে। শহরের বিভিন্ন স্থানে পান্তা-ইলিশ ও পিঠাপুলির দোকান বসেছে। সব মিলিয়ে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজনে সাতক্ষীরায় নববর্ষ উদযাপন প্রাণবন্ত হয়ে উঠেছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই

বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ

আপডেট সময়: ০৪:১৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬