আজ সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা Logo শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি Logo খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগ শ্যামনগরে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ Logo সরকারি জমিতে দোকান নির্মাণের চেষ্টা, প্রশাসনের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো স্থাপনা Logo শ্যামনগরে রামিসার ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সুন্দরবনে মধু আহরণ মৌসুমের উদ্বোধন, জলদস্যু নির্মূলে বিশেষ অভিযান ঘোষণা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:৪৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

বিশ্বের ঐতিহ্যবাহী সুন্দরবন থেকে চলতি বছরের মধু আহরণ মৌসুম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। একই সঙ্গে সুন্দরবনে সক্রিয় জলদস্যুদের নির্মূলে সমন্বিত বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে সরকার। বুধবার (১ এপ্রিল) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই মাসব্যাপী মধু সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে সুন্দরবনের মধুর সুনাম রক্ষা, ভেজালমুক্ত উৎপাদন নিশ্চিতকরণ ও বনজীবী ও জেলেদের জীবনমান উন্নয়নে গুরুত্বারোপ করা হয়।

প্রতিমন্ত্রী জানান, জলদস্যু দমনে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ এবং কোস্ট গার্ডকে সমন্বিতভাবে অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যেই জলদস্যুদের তালিকা প্রস্তুত ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সরবরাহ করা হয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনের মধু বিশ্ববাজারে একটি অনন্য পণ্য। সততার সঙ্গে কাজ করতে হবে এবং শিক্ষিত তরুণরা অনলাইনে প্রশিক্ষণ গ্রহণ করে মধু ব্র্যান্ডিংয়ের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে আত্মনির্ভরশীল হতে পারে। এছাড়া বন্ধ মৌসুমে জেলেদের জন্য সরকারি সহায়তা এবং বনজীবীদের জন্য জেলে কোটায় সহযোগিতার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। সভায় বক্তারা উল্লেখ করেন, ১৮৬০ সাল থেকে সুন্দরবনে ঐতিহ্যগতভাবে মধু সংগ্রহ হয়ে আসছে। অপরিপক্ব মধু সংগ্রহ না করা এবং ড্রামে লবণাক্ত পানি প্রবেশ না করার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। সম্প্রতি সুন্দরবনের মধু ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি পাওয়ায় গুণগত মান রক্ষায় আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, র‌্যাব সিও লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ, বিভাগীয় বন কর্মকর্তা হাসানুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানের শেষে প্রতিমন্ত্রী শ্যামনগর উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা

সুন্দরবনে মধু আহরণ মৌসুমের উদ্বোধন, জলদস্যু নির্মূলে বিশেষ অভিযান ঘোষণা

আপডেট সময়: ১১:৪৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬