তালা প্রতিনিধি: শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সাতক্ষীরার তালায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) সকাল ১০টায় তালা উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচির আয়োজন করে সমতা ফোরাম (সিএসও হাব, সাতক্ষীরা) ও ভূমিজ ফাউন্ডেশন। এতে সহযোগিতা করে ইউরোপীয় ইউনিয়ন ও অ্যাকশনএইড বাংলাদেশ। মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা। তিনি স্মারকলিপির বিভিন্ন দাবি ও বিষয়বস্তু পাঠ করে শোনান। এসময় বক্তব্য দেন সমতা ফোরামের সম্পাদক শফিকুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক ফারুক হোসেন জোয়াদ্দার, আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের প্রধান নাহিদ ইসলাম, তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নারায়ণ চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক জুলফিকার রায়হান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদ্দার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহমান, উত্তরণের পরিচালনা পরিষদের সভাপতি রেজাউল করিম, অন্ত্যজ পরিষদের সভাপতি সরস্বতী দাস এবং স্থানীয় শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা শিশু রামিছা ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানান। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান। একইসঙ্গে দেশে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, শিশু রামিছার মতো মর্মান্তিক ঘটনা আর দেখতে চায় না দেশবাসী। এ ধরনের অপরাধ বন্ধে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মানববন্ধনে সংহতি জানিয়ে অংশ নেয় আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন, তালা নাগরিক কমিটি, উত্তরণ, অন্ত্যজ পরিষদ, তালা প্রেসক্লাব, তালা রিপোর্টার্স ক্লাব, গণগ্রন্থাগার তালাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। কর্মসূচি শেষে সাংবাদিক, সমতা ফোরাম ও ভূমিজ ফাউন্ডেশনের প্রতিনিধিরা তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে শিশু রামিছা হত্যার দ্রুত বিচার এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি
-
আজকের বাণী - আপডেট সময়: ১০:১৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- ১৪ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ























