আজ রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক Logo চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় Logo খুলনা মহানগর ছাত্রশিবিরের ‘সাইক্লিং ফর গ্রিন সিটি, ক্লিন সিটি’ ক্যাম্পেইন Logo ২০ বছরেও সংস্কার হয়নি মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ Logo তীব্র তাপদাহের পর কলারোয়ায় স্বস্তির বৃষ্টি Logo দেবহাটায় ঘের কর্মচারীর রহস্যজনক মৃত্যু Logo সাতক্ষীরায় নিজ ঘর থেকে বিতর্কিত নারীর মরদেহ উদ্ধার Logo সাতক্ষীরায় খো খো প্রশিক্ষণ ও আন্তঃজেলা টুর্নামেন্ট সম্পন্ন Logo কালিগঞ্জে পরিবেশ দিবসে জামায়াতের মানববন্ধন Logo কালিগঞ্জে টমটম চালককে পিটিয়ে জখম, তিনদিনেও মামলা রেকর্ড হয়নি
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ভিয়েতনামের কাছে হার, কোয়ার্টার ফাইনালের স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:২৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টের বাছাইপর্বে শেষ ম্যাচে ভিয়েতনামের কাছে ০-১ গোলে হেরে কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে গেছে বাংলাদেশের। মঙ্গলবার (৭ এপ্রিল) থাইল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচে ড্র করলেই গ্রুপে তৃতীয় হয়ে পরবর্তী পর্বে যাওয়ার সম্ভাবনা ছিল বাংলাদেশের। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই নির্ধারণী গোলটি হজম করে বাংলাদেশ। বক্সের সামনে পাওয়া একটি ফ্রি-কিক থেকে বল ক্লিয়ার করতে গিয়ে গোলরক্ষক মিলি আক্তার সেটি ঠিকমতো ধরতে পারেননি। তার হাত ফস্কে যাওয়া বল সহজেই হেডে জালে জড়ান ভিয়েতনামের ফরোয়ার্ড।

গোল হজমের পর ম্যাচে ফিরতে প্রায় ৪০ মিনিট সময় পেলেও বাংলাদেশ তেমন কোনো কার্যকর আক্রমণ গড়ে তুলতে পারেনি। প্রথমার্ধে সাগরিকা একটি সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন। তার সেই সুযোগ ছাড়া বাংলাদেশের পক্ষে স্পষ্ট গোলের আর কোনো বড় সুযোগ তৈরি হয়নি। টুর্নামেন্টে প্রথমবার অংশ নিয়েও শুরুতে আশার আলো দেখিয়েছিল বাংলাদেশ। থাইল্যান্ডের বিপক্ষে সাগরিকার জোড়া গোলে ৬৯ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল দলটি। তবে রক্ষণভাগের ভুলে দুই পেনাল্টি থেকে গোল হজম করে ম্যাচটি হারতে হয়। পরের ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে প্রথমার্ধ গোলশূন্য রাখলেও শেষ পর্যন্ত ২-০ গোলে পরাজিত হয়। শেষ ম্যাচে অন্তত ড্রয়ের প্রত্যাশা থাকলেও গোলরক্ষকের এক ভুলেই শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক

ভিয়েতনামের কাছে হার, কোয়ার্টার ফাইনালের স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের

আপডেট সময়: ১০:২৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬