আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:১৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সীমান্তঘেঁষা সাতক্ষীরার সদর উপজেলার হাড়দ্দাহ গ্রামে টানা দুই দিনে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) ও শনিবার (১৮ এপ্রিল) দুদিনের অভিযানে তাদের আটক করা হয়। র‌্যাব-৬ গণমাধ্যমে এক বিজ্ঞপ্তিতে জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। প্রথম অভিযানটি হয় শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৩টা ৪৫ মিনিটে। ওই সময় হাড়দ্দাহ এলাকায় অভিযান চালিয়ে ৪০৯ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন আব্দুস সামাদ (৪১) ও মো. আনিসুর রহমান (৪০)। এরপর রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে একই এলাকায় দ্বিতীয় অভিযান চালানো হয়। এ সময় গোপাল চন্দ্র বিশ্বাস (২৮) নামে আরও এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ৬৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সব মিলিয়ে দুই দিনের অভিযানে মোট ১ হাজার ৩৯ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং তিনজনকে আটক করা হয়। তারা সবাই হাড়দ্দাহ গ্রামের বাসিন্দা। এদিকে স্থানীয়দের ভাষ্যমতে, সীমান্তঘেঁষা এই এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র মাদক পাচার ও কারবারির সঙ্গে জড়িত। ধারাবাহিকভাবে বড় পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে উদ্ধারকৃত ফেন্সিডিলসহ তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা

সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩

আপডেট সময়: ১০:১৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬