আজ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই Logo জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ স্কোয়াডে পরিবর্তন Logo “হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি Logo আগরদাঁড়ি ইউনিয়নে তিন মরহুমের একসঙ্গে জানাজা, শোকের ছায়া নেমে আসে এলাকায় Logo পশুর হাটে নিরাপত্তা জোরদার: সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা Logo কলারোয়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক কর্মশালা Logo ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন Logo সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন Logo সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রিসোর্স পুল’ গঠনের নির্দেশ Logo আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস, ঈদের আগে দেশে ফেরার আশা পরিবারের
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা শুরু

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:২৯:১১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

বহুল প্রত্যাশিত শান্তি আলোচনা শুরু হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। ইরান যুদ্ধকে কেন্দ্র করে এ আলোচনায় অংশ নিতে আগেই পাকিস্তান পৌঁছে যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধি দল। তারা আনুষ্ঠানিক বৈঠকের আগে প্রথমে আলাদাভাবে বৈঠক করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে।

এরপর কিছুক্ষণ আগে তারা মুখোমুখি আলোচনায় বসেছেন। উভয় পক্ষের প্রতিনিধিরা নির্দিষ্ট সময়ে আলোচনাস্থল ইসলামাবাদের সেরেনা হোটেলে পৌঁছান। প্রথমে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বাধীন প্রতিনিধি দল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন। এরপর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেন। পরে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা মুখোমুখি বৈঠক শুরু করেছেন।

এ বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, এই আলোচনা এ অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠার একটি সোপান হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রী আরও পুনর্ব্যক্ত করেছেন যে, এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে অগ্রগতির জন্য উভয়পক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে আগ্রহী পাকিস্তান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা শুরু

আপডেট সময়: ০৯:২৯:১১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬