আজ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই Logo জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ স্কোয়াডে পরিবর্তন Logo “হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি Logo আগরদাঁড়ি ইউনিয়নে তিন মরহুমের একসঙ্গে জানাজা, শোকের ছায়া নেমে আসে এলাকায় Logo পশুর হাটে নিরাপত্তা জোরদার: সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা Logo কলারোয়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক কর্মশালা Logo ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন Logo সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন Logo সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রিসোর্স পুল’ গঠনের নির্দেশ Logo আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস, ঈদের আগে দেশে ফেরার আশা পরিবারের
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ভারতে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:৪৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

ভারতে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে অন্ধ্রপ্রদেশের মার্কাপুরম জেলায় একটি বেসরকারি ট্রাভেল বাস ও বিপরীত দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষের এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটিতে আগুন ধরে যায়। খবর এনডিটিভ’র। পুলিশ জানায়, হরিকৃষ্ণা ট্রাভেলসের বাসটি তেলেঙ্গানার নির্মল থেকে নেল্লোরের দিকে যাচ্ছিল। রায়াবরমে পৌঁছানোর সময় লরির সঙ্গে সংঘর্ষে বাসের ৮ জন যাত্রী ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান। মার্কাপুরমের ডিএসপি নাগরাজু জানান, ঘটনাস্থলেই আট জন দগ্ধ হয়ে মারা যান। পরবর্তীতে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়ায়। দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৮ থেকে ২০ জন আহত যাত্রীকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা জানান, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারকে দুই লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই

ভারতে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩

আপডেট সময়: ১০:৪৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬