আজ সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা Logo শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি Logo খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগ শ্যামনগরে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ Logo সরকারি জমিতে দোকান নির্মাণের চেষ্টা, প্রশাসনের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো স্থাপনা Logo শ্যামনগরে রামিসার ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

নলকূপ খননের সময় গোবর মিশ্রিত পানি ব্যবহারের অভিযোগ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৪:০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
  • ৩০২ বার পড়া হয়েছে

যশোরের শার্শা উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরে প্রধান প্রকৌশলী কর্মকর্তার নির্দেশ উপেক্ষা করে আর্সেনিকমুক্ত নলকূপ খননের সময় বোরিং ফ্লুইড হিসাবে গরুর গোবর মিশ্রিত পানির ব্যবহারের অভিযোগ উঠেছে। মোটা অংকের কমিশন পাওয়ার আশায় জেলা ও উপজেলার কর্মকর্তারা সরকারি নির্দেশ পালন না করে ঠিকাদারের কাজে সহযোগিতা করে চলেছেন। সংশ্লিস্ট সূত্রে জানা যায়, বিভিন্ন সমীক্ষা ও গবেষনায় দেখা গেছে, নলকূপ খননের সময় গোবর পানি ব্যবহারের কারনে ভূগর্ভের পানির স্তর দূষনের সম্ভাব্য দীর্ঘ স্থায়ী উৎস হতে পারে যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। আসের্নিক মুক্ত নলকূপ খননের সময় বোরিং ফ্লুইড হিসাবে গরুর গোবর মিশ্রিত পানি ব্যবহার করা হচ্ছে এমন খবরের পরিপ্রেক্ষিতে সম্প্রতি প্রধান প্রকৌশলী জনাব সরোয়ার হোসেন এক অফিস আদেশ প্রদান করে বলেন নলকূপ খননে গরুর গোবর মিশ্রিত পানি ব্যবহার সম্পূর্ণ রুপে পরিহার করার নির্দেশ দেন। তিনি প্রতিটি জেলা উপজেলা ও বিভাগীয় কর্মকর্তাদের একই আদেশ প্রদান করে তা বাস্তবায়নের নির্দেশ জারি করেন। অথচ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কর্মচারী ও ম্যাকানিকরা নলকূপ খননের সময় প্রতিটি নলকূপে বেন্টোনাইট-ক্লে মিশ্রিত পানির ব্যবহার না করে গোবর মিশ্রিত পানি ব্যবহার করছে। যা জনস্বাস্থ্য এখন হুমকির মুখে।

যশোরের শার্শা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নুর ইসলাম জানান, উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২৮৬টি আর্সেনিকমুক্ত নলকূপ বসানোর কাজ প্রায় শেষের পথে। মেসার্স ফিরোজ এন্টারপ্রাইজ, দিয়া এন্টারপ্রাইজ ও খাকি কনষ্ট্রাকশন নামের তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান নলকূপ স্থাপনের কাজে নিয়োজিত রয়েছে। তারা প্রত্যেকেই বেন্টোনাইট-ক্লে¬র পরির্বতে গরুর গোবর ব্যবহার করছে। তবে আগামীতে যাতে গোবর ব্যবহার না করে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে সূবর্ণখালী গ্রামের সামছুর রহমান বলেন, আমি একটি নলকূপ জনস্বাস্থ্য অফিস থেকে গ্রহন করি। ঠিকাদার নলকূপ বসানর সময় গোবর মিশ্রিত পানি ব্যবহার করে এবং আমাকে ঠিকাদারের লোকজন বলে যে এখুনি গোবর প্রয়োজন। আমি নিজেই গোবর এনে দেওয়ার পর তারা নলকূপ বসানোর কাজ সম্পন্ন করে। আমি নিজেই খোঁজ নিয়ে জেনেছি উপজেলার প্রত্যেকটি নলকূপ বসানোর সময় তারা গোবর মিশ্রিত পানি দিয়েই নলকূপ বসানোর কাজ শেষ করেছে। তাছাড়া আমরা তো বেন্টোনাইট-ক্লে¬ চিনিই না।

এ ব্যাপারে যশোর জেলা জনস্বাস্থ্য কর্মকর্তা জাহিদ পারভেজ বলেন, আর্সেনিক মুক্ত নলকূপ বসানোর সময় গোবর ব্যবহার করা হচ্ছে না। এ ব্যাপারে যদি কেউ অভিযোগ দেয় তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা

নলকূপ খননের সময় গোবর মিশ্রিত পানি ব্যবহারের অভিযোগ

আপডেট সময়: ০৪:০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪