আজ শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

দেবহাটায় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:২৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় বিয়ের প্রলোভনে কলেজ শিক্ষার্থীর সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শিক্ষার্থীর দায়ের করা মামলায় শুক্রবার (৪ জুলাই) নিজ বাড়ি থেকে দেবহাটা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত যুবকের নাম জুলফিকার মোড়ল ওরফে জিসান (১৮)। সে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুশীলগাতী গ্রামের জাহাঙ্গীর মোড়লের ছেলে।

দেবহাটা থানার মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিবাদী ধর্ষক জুলফিকার মোড়ল জিসানের সাথে বাদীনির প্রায় আট মাসের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যার ফলে উক্ত বিবাদীর সাথে তার মাঝে মাঝে ব্যক্তিগত ছবি আদান প্রদান হতো। প্রেমের সম্পর্কের জের ধরে তাদের মধ্যে শারিরীক সম্পর্ক গড়ে ওঠে এবং বিবাদী তাদের মধ্যকার শারিরীক সম্পর্কের ভিডিও চিত্র বিবাদী নিজের ব্যবহৃত মোবাইল ফোনে ধারণ করে। গত ২৫ মার্চ তাকে বিয়ে করার কথা থাকলেও বিবাদী বিয়ে না করে তালবাহানা করে। ইতিমধ্যে বাদিনী অন্তসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি বিবাদীকে জানানোর পরে গত ৭ এপ্রিল বিবাদী তার মোবাইলে ধারণকৃত ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ওষুধের
মাধ্যমে গর্ভের বাচ্চা নষ্ট করায়। পরবর্তীতে বাদিনী কোন উপায় না পেয়ে তার পরিবারকে বিষয়টি জানায় এবং তাদের পরামর্শে ৩ জুলাই দেবহাটা থানায় মামলা দায়ের করে। মামলা নং-৪। থানায় মামলা দায়েরের পর পুলিশ আসামি জুলফিকার মোড়ল ওরফে জিসানকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাদীনি ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ও আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

দেবহাটায় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

আপডেট সময়: ০৩:২৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫