আজ সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা Logo শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি Logo খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগ শ্যামনগরে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ Logo সরকারি জমিতে দোকান নির্মাণের চেষ্টা, প্রশাসনের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো স্থাপনা Logo শ্যামনগরে রামিসার ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৫:৫৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
  • ২৯২ বার পড়া হয়েছে

কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। নিহত বাংলাদেশির নাম মুরুলী চন্দ্র। এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) দিনগত মধ্যরাতে উপজেলার বুড়িরহাট সীমান্তের ৯১৩ নম্বর পিলারের একশ গজ ভারতের অভ্যন্তে এ ঘটনা ঘটে। নিহত মুরুলী চন্দ্র কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের সুশীল চন্দ্রের ছেলে। আহতরা হলেন- একই এলাকার চন্দ্রপুর গ্রামের আজিমুল হকের ছেলে মিজানুর রহমান ও নুর ইসলামের ছেলে লিটন মিয়া। সীমান্ত সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ৪/৫ জনের একটি পাচারকারী দল ভারতীয় ব্যবসায়ীদের সহায়তায় গরু আনতে অবৈধভাবে বুড়িরহাট সীমান্তের ৯১৩ নম্বর পিলার এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে।

রাখালরা গরু নিয়ে ওই সীমান্ত দিয়ে ফেরার পথে ভারতের একশ গজ অভ্যন্তরে কোচবিহার জেলার সিতাই থানার ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের চিত্রাকোট ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ৩ বাংলাদেশি রাখাল গুলিবিদ্ধ হয়। এ সময় বাকি রাখালরা আহতদের টেনে হেঁচড়ে বাংলাদেশ অভ্যন্তরে নিয়ে এলে পরিবারের সদস্যরা তাদের হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য আহত মুরুলী চন্দ্রকে রংপুরে নেয়ার পথেই তার মৃত্যু হয়। এ খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ নিহত মুরুলী চন্দ্রের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাকি ২ জনকে তাদের পরিবার গোপনে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দিচ্ছে। কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত মুরলী চন্দ্র নামে একজনের মরদেহ আমরা উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছি। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে জানতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক মোফাজ্জল হোসেনের মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেনি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা

কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

আপডেট সময়: ০৫:৫৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪