আজ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

যৌথবাহিনীর অভিযানে ভারতীয় নাগরিকসহ দুইজন আটক

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় যৌথবাহিনীর সদস্যরা এক অভিযান চালিয়ে এক ভারতীয় নাগরিক ও আ’লীগ নেতার ছেলেসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। সোমবার (১৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুল হকের ছেলে ঘোলকান্দা গ্রামের দেলোয়ার হোসেন শাওনের বাগানবাড়ীতে এই অভিযান চালানো হয়।

আটকতরা হলো- সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা সাতক্ষীরা শহরের রাধানগর এলাকার আসাদুল হকের ছেলে দেলোয়ার হোসেন শাওন (৩৯) ও ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মুহাতমার পানিতর গ্রামে মৃত করিম গাজীর ছেলে কামানুর গাজী (৩৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা সোমবার রাত সাড়ে ১১টার দিকে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ঘোলকান্দা গ্রামের আ’লীগ নেতা সাবেক চেয়ারম্যান আসাদুল হকের ছেলে দেলোয়ার হোসেন শাওনের বাগানবাড়ীতে অভিযান চালায়। এসময় সেখান থেকে মদ্যপ অবস্থায় শাওন এবং ভারতীয় নাগরিক কামানুর গাজীকে আটক করা হয়। এসময় সেখান থেকে ৭৯১ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের সরঞ্জামাদি, নগদ ১ লাখ ২৯ হাজার টাকা, ভারতীয় আধার কার্ড একটি, বৈদেশিক মুদা মালদিপের ১০ রূপাইয়া, ইন্ডিয়ান ৭০ রুপি, আমেরিকান ৫ ডলার, ৫টি অ্যান্ড্রয়েড ফোন, বাটন ফোন একটি, রাম দা-১টি, কাটারি-১টি, চাইনিজ কুড়াল- ১টি, চাকু-৩টি, মদের বোতল ৫টি, সিম কার্ড ৮টি ও একটি পাসপোর্ট ১টি জব্দ করা হয়।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, একজন ভারতীয় নাগরিকসহ দু’জন আসামিকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তাদের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে অদালতের মাধ্যমে আসামিদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

যৌথবাহিনীর অভিযানে ভারতীয় নাগরিকসহ দুইজন আটক

আপডেট সময়: ০২:০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫