রবিবার (১১ মে ২০২৫) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ ভোমরা, গাজীপুর, ঘোনা, কালিয়ানী, হিজলদী, কাকডাঙ্গা, মাদরা ও চান্দুরিয়া এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩০০ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট এবং ০৫ বোতল ভারতীয় মদসহ প্রায় বারো লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজলদী বিওপির আভিযানে শিশুতলা বাশবাগান হতে ৩০০ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট আটক করে এবং গাজীপুর বিওপির আভিযানে ভড়–খালী হতে ৬০০ পিস ভারতীয় মদ আটক করে।
এছাড়াও, ভোমরা বিওপির আভিযানে ঘোষপাড়া হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। গাজীপুর বিওপির পৃথক দুইটি আভিযানে বোস্তামের ঘের নামক স্থান হতে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। ঘোনা বিওপির আভিযানে ঘোনা রাস্তা হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কালিয়ানী বিওপির আভিযানে ছয়ঘরিয়া হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
কাকডাঙ্গা বিওপির আভিযানে কেড়াগাছি হতে ৫ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির আভিযানে রাজপুর কবরস্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, চান্দুরিয়া বিওপির পৃথক দুইটি আভিযানে কাদপুর ও বোস্তামের ঘের হতে ৮৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
আটক পন্যের সর্বমোট মূল্য ১১ লাখ ৫৫ হাজার টাকা।
বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।
দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।
রিপোর্টার 























