আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ভারত থেকে ফেরত ৭৮ জনকে নেয়া হবে শ্যামনগর থানায়

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:৫৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন মান্দারবাড়িয়া চরে ভারতীয় বিএসএফ কর্তৃক পুশইন করা ৭৮ জনকে শনিবার (১০ মে) রাত ১১টায় কোস্টগার্ডের নিকট হস্তান্তর করে বন বিভাগ। গহীন সুন্দরবনের মান্দারবাড়িয়া কাকা-দোবেকী কোস্টগার্ডের ক্যাম্পে তাদেরকে হস্তান্তর করা হয়।

সেখান থেকে রোববার (১১ মে) সকালে তাদেরকে মোংলা কোস্টগার্ড অফিসে নিয়ে যাওয়া হয়। আইনি পদক্ষেপের জন্য তাদেরকে মোংলা কোস্টগার্ড অফিস থেকে সাতক্ষীরা শ্যামনগর থানায় পাঠানো হচ্ছে বলে জানা গেছে।

বন বিভাগ সূত্র জানায়, ভারত থেকে পুশ ইন করা ৭৮ জনের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তাদের কয়েকজনের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। একজনের হাত ভেঙে গেছে। খাবার, স্যালাইন ও পানি খাওয়ার পর তারা কিছুটা সুস্থ হয়ে উঠেছেন।

বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক হাবিবুল ইসলাম জানান, ভারত থেকে পাঠানো ৭৮ জন নাগরিক কয়েক দিন না খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার রাতে বন বিভাগের মান্দারবাড়িয়া ক্যাম্প থেকে তাদেরকে কোস্টগার্ডের কাকা-দোবেকী ক্যাম্পের কন্টিনজেন্ট কমান্ডার আতিকুর রহমানের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে রোববার সকালে তাদের মোংলা কোস্টগার্ড অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে মোংলা কোস্টগার্ডের মিডিয়া বিভাগের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করলে কোনো তথ্য দিতে অপারগতা জানিয়ে বলা হয়, রোববার (১১ মে) সন্ধ্যায় মোংলা থেকে পরবর্তী আইনী পদক্ষেপের জন্য তাদেরকে সাতক্ষীরার শ্যামনগর থানায় পাঠানো হয়েছে। তাদের অধিকাংশের বাড়ি নড়াইল জেলার বিভিন্ন এলাকায় বলে তিনি জানান।

উল্লেখ্য, তারা বিভিন্ন সময়ে কাজের জন্য ভারতে যান। ভারতের বিভিন্ন স্থান থেকে দেশটির পুলিশ তাদের সপ্তাহখানেক আগে আটক করে। গত শুক্রবার ভোরে মোট তিন দফায় এসব লোকদেরকে ভারতীয় বিএসএফ ও কোস্ট গার্ড বাংলাদেশ সীমান্তে সাগরের চরে ফেলে রেখে যায়। পরবর্তীতে তারা পায়ে হেঁটে নিরাপদ আশ্রয় খোঁজে সুন্দরবনের মান্দারবাড়িয়া টহল ফাঁড়িতে পৌঁছায়।

মান্দারবাড়িয়া টহল ফাঁড়ির ওসি মোবারক হোসেন জানান, তার ফাঁড়িতে তিন দফায় মোট ৭৮ জন মানুষ আশ্রয় নেয়। শুরুতে ৩২জন এলেও পরবর্তীতে আরও দুই দফায় ৪৬ জন মানুষ পায়ে হেঁটে তার ফাঁড়িতে এসে পৌঁছায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক সহ বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয় । পরে শনিবার রাতে তাদেরকে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।

আইনি পদক্ষেপ গ্রহণের জন্য তাদের ৭৮ জনকে সাতক্ষীরার শ্যামনগর থানায় পাঠানো হচ্ছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

ভারত থেকে ফেরত ৭৮ জনকে নেয়া হবে শ্যামনগর থানায়

আপডেট সময়: ০২:৫৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫