আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সাগর গ্রেপ্তার

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:৫৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

জুলাই-আগস্টে আন্দোলনের সময় ছাত্র হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আনোয়ার পারভেজ সাগরকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় গেন্ডারিয়ার শাহ সাহেব লেনের বাসা থেকে মিরপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশের দাবি, আনোয়ার পারভেজ সাগর সাম্প্রতিক সময়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের চোরাগোপ্তা মিছিলগুলোর নেতৃত্ব দিয়ে আসছিলেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রেমন বলেন, জুলাই-আগস্টের পর থেকে আনোয়ার পারভেজ সাগর আওয়ামী লীগের অর্থ জোগানদাতা হিসেবে কাজ করছিলেন। ছাত্র-জনতার আন্দোলনে দায়ের করা মামলার মধ্যে তিনি ৭৫ নম্বর মামলার আসামি।

ওসি সাজ্জাদ জানান, আনোয়ার পারভেজ সাগর ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন প্ল্যাটফর্মে রাজনীতি করেছেন। ঝিনাইদহ-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নও সংগ্রহ করেছিলেন তিনি। একসময় তাকে শ্যুটার সাগর নামে ডাকা হতো। গেন্ডারিয়ায় তিনি ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন এবং কয়েকটি কিশোর গ্যাং পরিচালনা করতেন।

ওসি সাজ্জাদ রেমন আরও জানান, আনোয়ার পারভেজ সাগর ঝিনাইদহ-৪ আসনের সাবেক স্বৈরাচার আমলের এমপি আনোয়ারুল আজিম আনারের ডান হাত হিসেবে কাজ করতেন। স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সাগর গ্রেপ্তার

আপডেট সময়: ০২:৫৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫