আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সুন্দরবনে পৃথক অভিযানে ২০৫ কেজি হরিণের মাংস জব্দ, যুবক আটক

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:০৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে

মার্চ ১৭, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ণসুন্দরবনে পৃথক অভিযানে ২০৫ কেজি হরিনের মাংস, মাথা, পা ও চামড়াসহ ১ যুবককে আটক করেছে কোস্ট গার্ড। রবিবার রাতভর কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনস্থ স্টেশন কয়রা, কৈখালী এবং হারবারিয়া একযোগে এই অভিযান চালায়। সোমবার (১৭ মার্চ) কোস্টগার্ডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসময়, কয়রার দক্ষিণ খাসিটানা, শেকবাড়িয়া নদী সংলগ্ন এলাকা, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন সুন্দরবন বাজার ও আশপাশের এলাকা এবং মোংলার জয়মনিরগোল এলাকায় অভিযান চালিয়ে সুন্দরবন থেকে অবৈধভাবে শিকারকৃত মোট ২০৫ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ২টি চামড়া ও ৮টি পা সহ ১ জনকে আটক করা হয়।

আটককৃত হরিণ শিকারী মো: বাবু আলম (২৭) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা। জব্দকৃত হরিণের মাংস, মাথা, চামড়া, পা এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বন বিভাগ ও নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধ বণ্যপ্রাণী পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সুন্দরবনে পৃথক অভিযানে ২০৫ কেজি হরিণের মাংস জব্দ, যুবক আটক

আপডেট সময়: ১০:০৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫