আজ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় নলতা শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৬-এর বিদায় ও দোয়া অনুষ্ঠান Logo খুলনায় বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে, বাড়ছে লোডশেডিং Logo বন কর্মকর্তাদের যোগসাজশে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে মাছ শিকার Logo দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা Logo দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা Logo দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে ঢাকায় সংবাদ সম্মেলন Logo ইরানে পাকিস্তানের সেনাপ্রধান Logo পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায় : খুলনা ডিআইজি Logo সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ৯ মৌয়ালের মধ্যে ৭ জন উদ্ধার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪৬

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:৪০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

আফগানিস্তানের সীমান্তবর্তী একটি প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে ৪৬ জন নিহত হয়েছেন। আজ বুধবার আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছেন।

তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, গতকাল মঙ্গলবার রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় চারটি স্থানে বোমাবর্ষণ করে পাকিস্তান।

পাকিস্তানের এই বোমা হামলায় মোট ৪৬ জন নিহত হয়েছেন বলে উল্লেখ করেন জাবিহুল্লাহ মুজাহিদ। তিনি বলেন, নিহত ব্যক্তিদের অধিকাংশই শিশু ও নারী।

এ ছাড়া এই হামলায় ছয়জন আহত হয়েছেন বলে জানান তালেবান সরকারের এই মুখপাত্র। পাকিস্তানের হামলার নিন্দা জানিয়ে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে আফগান ভূখণ্ডে পাকিস্তানের হামলাকে বর্বর ও স্পষ্ট আগ্রাসন বলে অভিহিত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই কাপুরুষোচিত কাজের জবাব দেওয়া হবে। ভূখণ্ড ও সার্বভৌমত্বের সুরক্ষার বিষয়টিকে আফগানিস্তান তার অবিচ্ছেদ্য অধিকার বলে মনে করে।

২০২১ সালে আবার আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর থেকে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা বেড়ে চলছে।

পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। জঙ্গিদের পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালানোর সুযোগ দিচ্ছে। তবে ইসলামাবাদের এই অভিযোগ অস্বীকার করে আসছে কাবুল।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪৬

আপডেট সময়: ০৯:৪০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪