আজ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241
হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে এসে দেখি মিলের ভিতরে আগুন জ্বলছে

সাতক্ষীরায় বড় বাজারে তেলের মিলে অগ্নিকাণ্ড

  • আব্দুর রহমান
  • আপডেট সময়: ০৪:৫৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
  • ৩৪২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা বড় বাজারের স্টার ওয়েল এন্ড ভুট্টা মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শুক্রবার (১৫ মার্চ) ভোর রাত ১ টার দিকে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারে আব্দুস সামাদের মালিকানাধীন মিলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে এসে দেখি মিলের ভিতরে আগুন জ্বলছে। পরে জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনে। সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি ইন্টেলিজেন্ট) ইদ্রিসুর রহমান বলেন, বড় বাজারের একটি মিলে আগুন লাগে। এটি ছড়িয়ে পড়ার আগেই আগুন নিয়ন্ত্রনে এসেছে। বর্তমানে বড় বাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শিমুল রানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলতে পারবো। আমাদের দুটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তিনি বলেন, মিলের ভেতরে একটি গুদামে বিপুল পরিমাণ সরিষা ও ভুট্টারর বস্তা পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে আরও সময় লাগবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

দেশের বাজারে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম

হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে এসে দেখি মিলের ভিতরে আগুন জ্বলছে

সাতক্ষীরায় বড় বাজারে তেলের মিলে অগ্নিকাণ্ড

আপডেট সময়: ০৪:৫৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪