আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বেনজীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা ছিল না : পররাষ্ট্রমন্ত্রী

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:৫৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
  • ২৯২ বার পড়া হয়েছে

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা ছিল না। সে কোথায় যাবে এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা ছিল না। তাই তিনি তার প্রয়োজনে কোথাও যেতেই পারেন। তিনি আগামী ৬ জুন দুদকের তলবে হাজির হচ্ছেন কি না সেটিই এখন দেখার বিষয়। সোমবার (৩ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এন্টিগা ও নিউইয়র্ক সফর পরবর্তী মিডিয়া ব্রিফিংয়ে বিভিন্ন প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর-আজিজ ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দুদক, আমাদের আদালত স্বাধীনভাবে কাজ করছে বলেই বিষয়গুলো উঠে আসছে।

জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষীদের নিয়ে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদন নিয়ে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ডয়েচেভেলের প্রতিবেদনের সারমর্ম বোঝা বড় মুশকিল। কারণ কোনো তথ্য-উপাত্তের মাধ্যমে ওই প্রতিবেদন করা হয়নি। জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রমে আমাদের অবদানকে খাটো করার জন্য, বাংলাদেশের অবদানকে হেয় করার উদ্দেশ্যেই ডয়েচেভেলের প্রতিবেদন। যেখানে আমাদের শান্তিরক্ষী বাহিনীর কার্যক্রম বিশ্বের চোখে প্রশংসনীয়, জাতিসংঘের মহাসচিবও এক্ষেত্রে আমাদের প্রশংসা করেছেন। সেখানে ডয়েচেভেলের প্রতিবেদনের কোনো ভিত্তি নেই। তিনি বলেন, জিয়াউর রহমান এই দেশের গণতন্ত্র হত্যা করেছিলেন। বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান ওতপ্রোতোভাবে জড়িত ছিল। আর জিয়াউর রহমানকে হত্যা করেছিল তার নিজের লোকরাই। তাকে হত্যার পর খালেদা জিয়া সোয়া দশ বছর ক্ষমতায় ছিল। কিন্তু ওই হত্যার বিচার করেনি। কারণ এতে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসত।

প্রধানমন্ত্রী আগে ভারত সফরে যাবেন না চীন সফরে যাবেন এমন এক প্রশ্নের জবাবে কৌশলী জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী কখন কোন দেশে সফরে যাবেন সে ব্যাপারে এখনো সুনির্দিষ্ট তারিখ ঠিক হয়নি। তবে ভারত আমাদের থেকে অপেক্ষাকৃত কাছে। মালয়েশিয়ায় শ্রমিকরা যেতে না পারার পেছনে কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হবে জানিয়ে হাছান মাহমুদ বলেন, মালয়েশিয়ায় যাওয়ার তারিখ বর্ধিত করা যায় কি না, সে বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

বেনজীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা ছিল না : পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময়: ১২:৫৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪