আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বাংলাদেশি পর্যটকদের সুখবর দিল ভুটান

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:৫৪:২১ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
  • ৩০৩ বার পড়া হয়েছে

বাংলাদেশি পর্যটকদের জন্য সুখবর দিল ভুটান। দেশটি বাংলাদে‌শি পর্যটকদের জন্য ভ্রমণ ফি কমিয়ে ১৫ ডলার করেছে। ভুটানের পর্যটন বিভাগের বরাত দিয়ে সোমবার (৩ জুন) এ তথ্য জা‌নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, ভুটান বাংলাদেশি পর্যটকদের জন্য তাদের নীতি সংশোধন করেছে। নতুন নীতি অনুযায়ী, বাংলাদেশি পর্যটকদের টেকসই উন্নয়ন ফি (এসডিএফ) হিসেবে ১৫ মার্কিন ডলার ফি দিতে হবে। যা ভারতীয় পর্যটকদের ওপর আরোপিত ফি’র সমতুল্য। নতুন নীতিমালার আওতায় বছরে ১৫ হাজার বাংলাদেশি পর্যটক ভুটান ভ্রমণ করতে পারবেন।

২০২২ সালে টেকসই উন্নয়ন ফি (এসডিএফ) নামে পর্যটকদের জন্য ২০০ ডলার ফি আরোপ করে ভুটান সরকার। তবে গত বছর এই ফি কমিয়ে ১০০ ডলার করা হয়। বাংলাদেশি পর্যটকদেরও এ ফি দিতে হতো। তবে ভারতের পর্যটকদের জন্য এই ফি ১৫ ডলারের মতো। বাংলাদেশিদের জন্যও সে ফি কমিয়ে এখন ১৫ ডলার করা হলো। প্রসঙ্গত, বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সম্পর্ক আরও সুসংহত হয়েছে। ভিসানীতি ২ জুন ২০২৪ থেকে কার্যকর হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

বাংলাদেশি পর্যটকদের সুখবর দিল ভুটান

আপডেট সময়: ১২:৫৪:২১ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪