আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

‘সাংবাদিকদের দেওয়া তথ্যের মাধ্যমে সিআইডি বিভিন্ন তদন্তে সফল হয়েছে’

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:৫৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে

সাংবাদিকদের দেওয়া বিভিন্ন তথ্যের মাধ্যমে সিআইডি বিভিন্ন তদন্তে সফল হয়েছে বলে জানিয়েছেন সিআইডির এডিশনাল আইজিপি মোহাম্মদ আলী মিয়া। রোববার (২ জুন) সিআইডি হেডকোয়ার্টারে ডিসিমিনেশন অব রিসার্চ ফাইন্ডিংস অন ‘চ্যালেঞ্জেস অব কন্ট্রোলিং ইলিগাল মানি ট্রান্সফার অ্যান্ড অনলাইন গেম্বলিং’ ও দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মোহাম্মদ আলী মিয়া বলেন, সিআইডির কর্মকাণ্ড শুরু হয় ১৯০২ সাল থেকে। সেই থেকে জাতীয় পর্যায়ের অনেক গুরুত্বপূর্ণ তথ্য বা ডকুমেন্ট সিআইডির কাছে রয়েছে। জাতীয় অনেক স্পর্শকাতর ও পেপারস সিআইডির কাছে আছে। রিসার্চ, একাডেমিক বিভিন্ন কাজে পেপারের প্রয়োজন হয়। এ জন্য আর্কাইভ নীতিমালা করা হয়েছে, এই নীতিমালা তৈরিতে ১৫ সদস্যের টিম কাজ করেছে। তিনি বলেন, সিআইডির গুরুত্বপূর্ণ তথ্য রিসার্চ ও একাডেমির কাজে ব্যবহার করা যাবে। এর জন্য আর্কাইভ নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, সিআইডিতে ১৯০২ সাল থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করা আছে। আরও শত শত বছর সে ডকুমেন্টগুলো যেন প্রিজার্ভ থাকে সেটির লক্ষ্যে আমরা কাজ করছি। একাডেমিক বা রিসার্চের কাজে যেন সেসব ডকুমেন্ট ব্যবহার করা যেতে পারে সেজন্য আমরা এই আর্কাইভ নীতিমালা করেছি। মোহাম্মদ আলী মিয়া বলেন, বন্ধু-বান্ধবের মধ্যে সামান্য বিভেদ হলেও ফেসবুকে একজন আরেকজনকে নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো শুরু করে। আমাদের দেশের সামাজিক মাধ্যমে ব্ল্যাকমেইল থেকে শুরু করে নানা অপকর্ম করা হয়। শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়ার সম্পর্কে সচেতন করার লক্ষ্যে আমরা বিভিন্ন জায়গায় সেমিনার করেছি আরও করব।

সিআইডির এডিশনাল আইজিপি আরও বলেন, বিকাশ প্রতারণা, জিনের বাদশাহসহ নানা প্রতারণা ঘটে যাচ্ছে এই অনলাইনে। প্রায় পত্রিকায় দেখা যায় কিশোর গ্যাংয়ের কথা। সোশ্যাল মিডিয়া থেকে দেখে শিখে তারা বিভিন্ন গ্যাং গড়ে তোলে। শিক্ষকরা যদি সাইবার সিকিউরিটি এবং সোশ্যাল মিডিয়া সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান দেয়, তবে শিক্ষার্থীরা আরও সচেতন হবে সোশ্যাল মিডিয়া সম্পর্কে। এ সময় তিনি বলেন, সাংবাদিকদের দেওয়া বিভিন্ন তথ্যের মাধ্যমে সিআইডি বিভিন্ন তদন্তে সফল হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

‘সাংবাদিকদের দেওয়া তথ্যের মাধ্যমে সিআইডি বিভিন্ন তদন্তে সফল হয়েছে’

আপডেট সময়: ১২:৫৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪