আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কালিগঞ্জে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল এক জেলের

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
  • ৩১৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পর্শে প্রাণ হারালেন পানন সরকার (৪৮) নামে এক জেলে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের দাঁড়িয়ালা গ্রামে এ ঘটনা ঘটে।পানন সরকার দাঁড়িয়ালা গ্রামের মৃত অবনী সরকারের ছেলে।

নিহতের মেয়ে প্রিয়াংকা সরকার জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে বাড়ির বৈদ্যুতিক ফ্যান চালানোর জন্য প্লাগ গুজে দেওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তার বাবা। এসময় মা নমিতা সরকারকে নিয়ে তিনি সাতক্ষীরায় অবস্থান করছিলেন। প্রতিবেশীদের মাধ্যমে বাবার মৃত্যুর খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের অনুমতি প্রদান করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল এক জেলের

আপডেট সময়: ০৩:১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪