আজ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগর নীলডুমুর বাজার থেকে বাঘের নখসহ এক পাচারকারী আটক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
  • ৩২৪ বার পড়া হয়েছে

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ সংলগ্ন নীলডুমুর বাজার এলাকা থেকে দুই পিচ বাঘের নখসহ শরীফ উদ্দীন ওরফে শরীফ ডাক্তার নামের এক পাচারকারীকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শ্যামনগর উপজেলার নীলডুমুর বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক পাচারকারী শরীফ উদ্দীন ওরফে শরীফ ডাক্তার উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি গ্রামের মোকাদ্দেস আলী মোল্লার ছেলে।

বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার নীলডুমুর বাজার এলাকায় বাঘের দেহের বিভিন্ন অংশ নিয়ে এক পাচারকারী অপেক্ষা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বনভিাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে দুই পিচ বাঘের নখসহ পাচারকারী শরীফ উদ্দীন ওরফে শরীফ ডাক্তারকে হাতে নাতে আটক করা হয়।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম.কে.এম ইকবাল হোছাইন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগর নীলডুমুর বাজার থেকে বাঘের নখসহ এক পাচারকারী আটক

আপডেট সময়: ০৩:০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪