আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

চাকরি ছাড়লেন ৪ এএসপি

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:২৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

বয়স শেষ না হতেই চাকরি ছাড়লেন বিসিএস পুলিশ ক্যাডারের ৪০তম ব্যাচের চারজন সহকারী পুলিশ সুপার (এএসপি)। তারা শিক্ষানবিশ হিসেবে রাজশাহীতে প্রশিক্ষণরত আছেন। চাকরি ছেড়ে দেওয়া চারজন হলেন- মো. মেহেদী হাছান পাটোয়ারী, মো. ঝন্টু আলী, তাসওয়ার তানজামুল হক ও আমিনুল ইসলাম। জানা গেছে, চার এএসপির আবেদনের প্রক্ষিতে গত ২৭ এপ্রিল তাদের অব্যাহতি দেওয়া হয়। এরপর গত ১৬ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনটি মঙ্গলবার (২১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এই চার কর্মকর্তা কেন চাকরি ছেড়েছেন তার কারণ প্রজ্ঞাপনে জানানো হয়নি। প্রজ্ঞাপনে বলা হয়েছে, চার পুলিশ কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো। এর আগে বাংলাদেশ ব্যাংক থেকে প্রথম শ্রেণির ৫৭ কর্মকর্তা চাকরি ছাড়েন। মূলত বাংলাদেশ সিভিল সার্ভিসসহ (বিসিএস) অন্য চাকরিতে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে এসব কর্মকর্তা চাকরি ছাড়েন বলে জানা গেছে।

জানা গেছে, একসময় বিভিন্ন জায়গা থেকে আগে বাংলাদেশ ব্যাংকে আসতেন অনেকেই। এখন তার ব্যতিক্রম ঘটছে। মেধাবীদের বাংলাদেশ ব্যাংকের চাকরিতে আসার একটি বড় কারণ ছিল নিজস্বতা। স্বাধীনভাবে তারা বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারতেন। এখন পরিদর্শনসহ বেশির ভাগ সিদ্ধান্ত ওপর থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে। এ নিয়ে অনেকের মধ্যে হতাশা রয়েছে। আবার অন্য যে কোনো প্রতিষ্ঠানের চেয়ে সুযোগ-সুবিধাও কিছুটা বেশি পেতেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

চাকরি ছাড়লেন ৪ এএসপি

আপডেট সময়: ১২:২৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪