আজ বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

জনপ্রশাসনের নামে ভুয়া নিয়োগপত্র তৈরি করে প্রতারণা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:০৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
  • ৩২৩ বার পড়া হয়েছে

জনপ্রশাসন মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারের লোগো ব্যবহার করে ‘অফিস সহায়ক’ পদে নিয়োগের একটি ভুয়া নিয়োগপত্র মন্ত্রণালয়ের নজরে এসেছে। নিয়োগপত্রটি ভিত্তিহীন বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভুয়া নিয়োগপত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়কে ‘জনপ্রশাসন বিভাগ’ লেখা হয়েছে। নিয়োগপত্রের মাধ্যমে পাঁচজন চাকরি প্রার্থীকে আগামী ২২ মে যোগদান করতে বলা হয়েছে।

ভুয়া নিয়োগপত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মর্তুজা আল-মুঈদের নাম ব্যবহার করে মিথ্যা স্বাক্ষর করা হয়েছে। এতে তার পদবি সিনিয়র সচিব এবং শাখার নাম নিয়োগ ও পদায়ন শাখা
জনপ্রশাসন মন্ত্রণালয়ে এই নামে কোন শাখার অস্তিত্ব নেই। এই ভুয়া নিয়োগপত্রের সাথে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোন সংশ্লিষ্টতা নেই। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো নিয়োগপত্র জারি করা হয়নি। প্রকৃতপক্ষে, প্রতারণার উদ্দেশ্যে এই ভুয়া নিয়োগপত্র তৈরি করা হয়েছে বলে প্রতিয়মান হচ্ছে। এ ধরনের প্রতারণা থেকে সকলকে সতর্ক থাকতে অনুরোধ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

জনপ্রশাসনের নামে ভুয়া নিয়োগপত্র তৈরি করে প্রতারণা

আপডেট সময়: ১১:০৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪