আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩০

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৫:৩৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
  • ৪০৫ বার পড়া হয়েছে

গাজীপুরের তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৩০ জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অগ্নিদগ্ধদের মধ্যে ১১ জনের পরিচয় মিলেছে। তারা হলেন- মোহাম্মদ মাইদুল ইসলাম, মোহাম্মদ কুটি, মোহাম্মদ আরিফুল, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ সোলেমান, মোহাম্মদ আকাশ, মোহাম্মদ নূর নবী, মোহাম্মদ নিরব, মোসাম্মৎ শিল্পী, মোহাম্মদ নাঈম মাহবুব মশিউর, মোতালেব।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় শফিক খান বুধবার তার বাসার জন্য একটি গ্যাস সিলিন্ডার আনেন। পরে গ্যাস সিলিন্ডারটি চুলার সঙ্গে লাগানোর সময় গ্যাস বের হতে থাকে।

একপর্যায়ে তিনি সিলিন্ডারটি বাড়ির বাইরের রাস্তায় ফেলে দেন। ওইসময় সেখানে থাকা একটি মাটির চুলার আগুন থেকে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে পরে সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। ওই ঘটনায় রাস্তায় থাকা প্রায় ৩০-৩৫ জন দগ্ধ হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে সেখান থেকে তাদের ঢাকায় পাঠানো হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩০

আপডেট সময়: ০৫:৩৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪