সাতক্ষীরা সীমান্তে পৃথক অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে ৩৩ বিজিবি। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোমরা, চান্দুরিয়া বিওপি ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহল দল এসব অভিযান চালায়। বিজিবি জানায়, ভোমরা বিওপির টহল দল সদর থানার ফলমোড় এলাকা থেকে ৪ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় মদ, বাংলাদেশি রসুন ও মশার কয়েল জব্দ করে। চান্দুরিয়া বিওপির টহল দল কলারোয়া থানার কাটাখালি এলাকা থেকে ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় উইনসেরেক্স কাশির সিরাপ জব্দ করে। এ ছাড়া ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহল দল সদর থানার হরিণামোড় এলাকা থেকে ২ লাখ ৮৮ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ করা পণ্যের মোট মূল্য ৩ লাখ ৪ হাজার ৬০০ টাকা। এসব পণ্য শুল্ক-কর ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
বিজিবির অভিযানে মাদক-চোরাচালানি পণ্য জব্দ
-
আজকের বাণী - আপডেট সময়: ১০:৩৯:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- ৪৮ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ





























