মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার আওতায় নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর মধ্যে বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ অনুমোদিত ২০২৫–২৬ অর্থবছরের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালকের কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহার। বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক সঞ্জিত কুমার, জয় মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী খুরশীদ জাহান শিলা, জেন্ডার ডেভেলপমেন্ট ফোরামের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা ও জুঁই মহিলা সমিতির সভানেত্রী ফারহা দীবা খান সাথী। অনুষ্ঠানে জেলার ৫০টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে মোট ১৫ লাখ ১১ হাজার ৬০০ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এ সময় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আজকের বাণী 



























