আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের এক পাইলট নিহত

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
  • ৩০৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এক পাইলট নিহত হয়েছেন। তার নাম অসীম জাওয়াদ। এ ঘটনায় আহত হয়েছেন কো-পাইলট। বৃহস্পতিবার (৯ মে) দুপুর সাড় ১২টার দিকে পতেঙ্গার বানৌজা ঈসা খাঁ হাসপাতালে (নেভি হাসপাতাল) চিকিৎসাধীন মারা যান তিনি। আহত কো-পাইলটও একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তার নাম জানা যায়নি। এ ঘটনায় নগর পুলিশের উপকমিশনার (বন্দর) শাকিলা সোলতানা গণমাধ্যমকে বলেন,

বিমানবাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট ও কো-পাইলট প্যারাসুট দিয়ে নেমে এলে তাদের আহত অবস্থায় উদ্ধার করে বানৌজা ঈসা খাঁ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ১২টার দিকে তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় অসীম জাওয়াদ নামে একজনের মৃত্যু হয়। এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে বিমানবাহিনীর ওয়াইএকে১৩০ নামক যুদ্ধবিমানটি উড্ডয়নকালে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় বিমানটির পেছন দিকে আগুন লেগে যায়। এ সময় বিমানে থাকা দুজন আরোহী প্যারাশুট দিয়ে নেমে যান। পরে বিমানটি চট্টগ্রাম বোট ক্লাবের অদূরে কর্ণফুলী নদীতে আছড়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে নৌবাহিনী ও পুলিশসহ অন্যান্য সংস্থার কর্মকর্তারা উদ্ধারকাজ চালান।

আইএসপিআর থেকে প্রেরিত এক বার্তায় বলা হয়, বাংলাদেশ বিমানবাহিনীর একটি YAK 130 প্রশিক্ষণ যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনায় পতিত হয়েছে। বিমানের দুজন পাইলটকে উদ্ধার করা হয়েছে। এদিকে নৌবাহিনীর পাশাপাশি কোস্টগার্ডও উদ্ধার অভিযানে অংশ নেয়। এ সময় সাময়িকভাবে বন্ধ রাখা হয় জাহাজ চলাচল।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের এক পাইলট নিহত

আপডেট সময়: ০৮:০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪