আজ বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের শুভেচ্ছা ও সম্মাননা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:২০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

দেশের ক্রীড়া প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুনকুঁড়ি স্পোর্টস’-এর ১০০ মিটার দৌড়ে দেশসেরা স্প্রিন্টার হওয়ার গৌরব অর্জনকারী জাকির হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগ। এ উপলক্ষে তাকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের কাকশিয়ালী গ্রামে জাকির হোসেনের পৈতৃক নিবাসে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা সহকারী সেক্রেটারি এবং যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, তারালী ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল ওয়াজেদ, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি জামাল ফারুক, অর্থ ও ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম রেজা, সমাজকল্যাণ সম্পাদক সিরাজুল ইসলাম, অফিস সম্পাদক শেখ নাজমুল হুদা, মিডিয়া ও আইটি সম্পাদক জাহাঙ্গীর আলম, তারবিয়াত সম্পাদক রাকিব আহমেদ, প্রচার সম্পাদক আব্দুর রহিম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্যে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান জাকির হোসেনের সাফল্যে অভিনন্দন জানিয়ে বলেন, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সামর্থ্য জাকিরের রয়েছে। তিনি জাকিরের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং জীবনের প্রতিটি পর্যায়ে সৃষ্টিকর্তার প্রতি আস্থা ও নৈতিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। জাকির হোসেন বর্তমানে সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তিনি কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের কাকশিয়ালী গ্রামের বাসিন্দা। ভবিষ্যতে অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে স্বর্ণপদক জয়ের স্বপ্ন দেখেন তিনি। সম্প্রতি ‘নতুনকুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতায় তিনি স্বর্ণপদক ও নগদ অর্থ পুরস্কার অর্জন করেছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের শুভেচ্ছা ও সম্মাননা

আপডেট সময়: ১০:২০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬